সর্বশেষ

সারাদেশ

ভৈরবে চুরি-ছিনতাইয়ে নাজেহাল জনজীবন, দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ভৈরব
স্টাফ রিপোর্টার, ভৈরব

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোকুলনগর বাজারে বাড়তে থাকা চুরি ও ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এসব ঘটনার প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাজারের প্রায় তিন শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে এক প্রতিবাদ সমাবেশ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি বাজারে ধারাবাহিকভাবে চুরির ঘটনা বেড়েই চলেছে। গত শুক্রবার রাতে কিবলু মিয়ার দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় জুম্মান নামে এক চোরকে আটক করে কিছু মালামাল উদ্ধার করা হলেও তার সহযোগী আরও দুইজন চোর মালামালসহ পালিয়ে যায়। পরবর্তীতে আটক জুম্মানও প্রভাবশালীদের সহযোগিতায় পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এছাড়া পলাতক জুম্মান বিভিন্নভাবে ব্যবসায়ীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলেও দাবি করেন তারা।

গোকুলনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বাজারে চুরির ঘটনা ঘটছে। ডাক্তার ফিরোজ, স্বপন মিয়া ও স্বর্ণকার উৎপলের দোকানসহ একাধিক স্থানে চুরি হয়েছে। বর্তমানে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।”

স্থানীয় রাজনৈতিক নেতারাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আগানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা জামাল মোল্লা বলেন, চুরির সঙ্গে স্থানীয় লোকজনই জড়িত এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকেই মুখ খুলতে পারছেন না।

অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের মতে, মাদকাসক্ত তরুণদের কারণেই এসব অপরাধ বাড়ছে। তারা মাদকের অর্থ জোগাতে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, ব্যবসায়ী সমিতিকে সঙ্গে নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও স্থানীয় জনগণ চুরি-ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন