সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা: দেয়াল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এস্টেট সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দেয়াল ভাঙচুর, মালামাল লুটপাট ও ক্ষয়ক্ষতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমাদ জানান, কোতয়ালী থানার ১০৩ নম্বর গোয়ালচামট মৌজার ১২২০ নম্বর দাগের প্রায় ১৪ শতাংশ জমি মাদ্রাসার ক্রয়কৃত ও দানকৃত সম্পত্তি। ওই জমিতে নির্মিত পাকা ঘর রয়েছে। গত ১৮ এপ্রিল দিবাগত রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র দল অবৈধভাবে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় হামলাকারীরা মাদ্রাসার ঘরের দেয়াল ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরা, টিনের বেড়া, ইটের খোয়া ও সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হামলার সময় চিৎকার শুনে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সহকারী প্রিন্সিপাল মো. বশির আহমাদ বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। পালানোর সময় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মাদ্রাসা কর্তৃপক্ষ আশঙ্কা করছে, যে কোনো সময় আবারও হামলা হতে পারে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন