সর্বশেষ

স্বাস্থ্য

সিলেটে পরিত্যক্ত ২৫০ শয্যার হাসপাতাল চালুর ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২৫০ শয্যার একটি হাসপাতাল শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারের অনুমোদন পেলেই হাসপাতালটি জনসেবায় উন্মুক্ত করা হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সিলেট জেলা শহরের চৌহাট্টা এলাকায় অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালটি পরিদর্শন করেন। প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি ২০২৩ সালে নির্মাণ সম্পন্ন হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি এবং দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে।

মন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেটের স্বাস্থ্যসেবা খাতে যে অসন্তোষ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক বিভিন্ন সূচকে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যেও সরকার কাজ করছে।

তিনি আরও জানান, দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে, যাতে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করছে। সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার মাধ্যমে কর্মসূচিটি সফল করার চেষ্টা চলছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, গুজবে বিভ্রান্ত না হয়ে শিশুদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে, যাতে তারা সম্পূর্ণ সুরক্ষিত থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন