সর্বশেষ

শিক্ষা

চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর জেলায় মোট ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে সোমবার (২০ এপ্রিল) বিকেলে জানানো তথ্য অনুযায়ী, এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ১৯১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৭৫৮ জন।

জেলায় মোট ৮টি উপজেলায় পরীক্ষার আয়োজন করা হয়েছে। এসএসসি পরীক্ষার জন্য মোট কেন্দ্র ৪৫টি, দাখিল পরীক্ষার কেন্দ্র ১৯টি এবং ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র ১০টি নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ভিত্তিক কেন্দ্র বণ্টনে দেখা যায়, সদরে ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে ১টি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি এবং মতলব উত্তরে ৭টি এসএসসি কেন্দ্র রয়েছে।

দাখিল পরীক্ষার ক্ষেত্রে সদরে ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি এবং হাইমচরে ১টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র রয়েছে ১০টি, যা ৮টি উপজেলায় ৮টি এবং হাজীগঞ্জ ও কচুয়ায় ২টি করে ভাগ করা হয়েছে।

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় দেখা যায়, চাঁদপুর সদরে এসএসসি ৪ হাজার ৮৫১, দাখিল ৯৭৮ এবং ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি ২ হাজার ৯০৬, দাখিল ১ হাজার ৫৯৯ এবং ভোকেশনাল ১৫৩ জন।

হাজীগঞ্জে এসএসসি ২ হাজার ৯৮১, দাখিল ১ হাজার ১৭১ এবং ভোকেশনাল ৪৫৪ জন। শাহরাস্তিতে এসএসসি ২ হাজার ৮৩৩, দাখিল ৭৫৮ এবং ভোকেশনাল ৬৫ জন। কচুয়ায় এসএসসি ৩ হাজার ১০৫, দাখিল ১ হাজার ৩৫৫ এবং ভোকেশনাল ২৩২ জন।

মতলব উত্তরে এসএসসি ২ হাজার ৭৩৩, দাখিল ৪৭৪ এবং ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণে এসএসসি ১ হাজার ৮২৫, দাখিল ৫৩৫ এবং ভোকেশনাল ১৮৬ জন। হাইমচরে এসএসসি ৫৭৩, দাখিল ৩২১ এবং ভোকেশনাল ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন