সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় টিকাদান ও ফ্যামিলি কার্ড পাইলটিং উদ্বোধন, সিটি কর্পোরেশন ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধন শেষে তিনি হাসপাতালের পরিচালনা কমিটি ও সেবাদানকারী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ জনগণের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম-রুবেলা নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, গ্রামীণ হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে।

এদিন তিনি নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পাইলট কার্যক্রমও উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন জোরদার হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা প্রধানমন্ত্রীর এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। বিকেলে শহরের খেলার মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এরই মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নামফলকও উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নতুন যাত্রা শুরু হলো।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বগুড়াকে একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এখন লক্ষ্য এই শহরকে একটি আধুনিক, মডেল নগরীতে রূপান্তর করা। এ লক্ষ্যে নাগরিকদের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন রয়েছে। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নাগরিক সচেতনতা, সুশাসন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন তিনি।

এর আগে তিনি বগুড়া জেলা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করেন এবং সাত জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম চালু করেন।

দিনব্যাপী সফরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে আরও সামাজিক কর্মসূচির উদ্বোধন করেন এবং বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ও বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণাকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুনে মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন