সর্বশেষ

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বড় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সরবরাহে উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।

প্রায় ১৩ ঘণ্টা ধরে আগুন জ্বলার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০ শতাংশ এবং জাতীয়ভাবে প্রায় ১০ শতাংশ জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখে। আগুন নিয়ন্ত্রণে এলেও বর্তমানে এটি আংশিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, “এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন বৈশ্বিক জ্বালানি বাজার আগে থেকেই চাপের মধ্যে রয়েছে।”

এদিকে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ডিজেলের দাম দ্বিগুণ হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি ঘাটতির আতঙ্ক দেখা দিয়েছে। অনেক জায়গায় সাধারণ মানুষ জ্বালানি মজুত করতে শুরু করেছে। পাশাপাশি জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম বেড়ে যাওয়ায় কিছু এয়ারলাইন তাদের ফ্লাইট ও পরিষেবা কমিয়ে দিয়েছে।

শোধনাগারটির প্রধান নির্বাহী স্কট ওয়ায়াট জানান, অগ্নিকাণ্ডে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্যান্য ইউনিট অক্ষত রয়েছে। নিরাপত্তার কারণে বর্তমানে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন আংশিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

শোধনাগারটি দৈনিক প্রায় ১,২০,০০০ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে এবং এখানে ১,১০০-এর বেশি কর্মী কাজ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন