সর্বশেষ

আন্তর্জাতিক

চাঁদের পথে নতুন ইতিহাস: মানুষের সর্বোচ্চ দূরত্ব ভ্রমণের রেকর্ড ভাঙল আর্টেমিস–২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন নাসা-এর আর্টেমিস–২ অভিযানে অংশ নেওয়া চার নভোচারী। পৃথিবী থেকে সবচেয়ে দূরে গিয়ে তাঁরা গড়েছেন মানুষের ভ্রমণের নতুন রেকর্ড।

সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে তাঁদের বহনকারী মহাকাশযানটি চাঁদের পেছন দিক অতিক্রম করার সময় পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরে পৌঁছে যায়। এ সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে চাঁদের ওই অংশ পেরিয়ে গেলে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপিত হয়।

এর মাধ্যমে মানুষের মহাকাশ ভ্রমণের দূরত্বে নতুন রেকর্ড স্থাপন করল আর্টেমিস–২ মিশন। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো–১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে রেকর্ড গড়েছিলেন, যা এতদিন অটুট ছিল।

দীর্ঘ ৫৬ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল আর্টেমিস–২-এর এই অভিযাত্রা।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন