সর্বশেষ

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে সমর্থন ও সংহতির ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন। আজ (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এই বার্তা দেন।

বৈঠকে মহাসচিব নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানানো ছাড়াও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক নেতৃত্ব এবং উদারতার ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বৈশ্বিক তেল সংকট ও এর কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটি সাদরে গ্রহণ করেন।

উভয় পক্ষ বৈঠক শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন