সর্বশেষ

রাজনীতি

বিএনপির ২ দিনের কর্মশালা : উদ্বোধন করলেন দলের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রীদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ মার্চ) সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদের কার্যপ্রণালী, বিল ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সংসদীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

দুই দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও করণীয়, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রীতি-নীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় নেতাদের মতে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির ওপর গুরুত্বারোপ করা হবে এই কর্মশালায়।

এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হবে।

৩৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন