সর্বশেষ

রাজনীতি

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ফেসবুক ভিডিওতে ব্যাখ্যা রাশেদ খাঁনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, পত্রিকাটিতে তাঁকে নিয়ে প্রকাশিত একটি অসত্য রাজনৈতিক বয়ানের প্রতিবাদ জানাতেই তিনি এমনটি করেছেন। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, তিনি একটি মিথ্যা বয়ান ছিঁড়েছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর রাজনৈতিক সমঝোতা হয়েছে—এমন দাবি করে ‘আমার দেশ’ পত্রিকা তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাঁকে জেল খাটতে হয়েছে। তাঁর কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। এমন সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন।

তবে ‘আমার দেশ’ তাঁকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর ভাষ্য, পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নেই। তিনি আরও বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা বয়ান হিসেবে তাঁর সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কের অভিযোগ সামনে আনা হয়েছে।

রাশেদ খাঁন বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির নেতা মিয়া গোলাম পরওয়ার তুললে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে রাজনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন।

পত্রিকা ছেঁড়ার ঘটনাকে ভুল হিসেবে দেখার সুযোগ নেই দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয়। তাঁর মতে, এটি জামায়াতের পক্ষে বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর মাধ্যমে কারও চরিত্র হননের সুযোগ থাকা উচিত নয়।

সাংবাদিকতার নীতিমালা ও সম্পাদকীয় মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমার দেশ’ এসব নীতিমালার কোনোটি অনুসরণ করে না।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০