সর্বশেষ

আন্তর্জাতিক

তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামাতেও একটি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়। ওই ভবনেই ইসরায়েলি দূতাবাস অবস্থিত বলে দাবি করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পর ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্ত করা হয়। পরে সেটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন