সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন মাঠে ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় চৌরখুলি ইসলামপুর ফুটবল একাদশ ও বাগান উত্তরপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। ম্যাচ চলাকালীন মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এর জের ধরে টুর্নামেন্ট পরিচালনা কমিটির কিছু সদস্য এবং উপস্থিত দর্শকেরা লাঠিসোটা নিয়ে হামলায় জড়িয়ে পড়েন। এতে মুহূর্তের মধ্যে রণাঙ্গনে পরিণত হয় পুরো মাঠ। সংঘাতের ঘটনায় আহতদের মধ্যে মিকাইল, রিফাত, রিয়াজ ও জিহাদ শেখসহ গুরুতর পাঁচজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাটি বর্তমানে শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০