সর্বশেষ

অর্থনীতি

মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।

এর আগে গত রোববারও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ওই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরেও শ্রমিকদের সড়ক অবরোধ

এদিকে, সোমবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০