সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
আইন-আদালত

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (আজ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রায়ে আরও বলা হয়, এই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ মোট ১৪ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে বরাদ্দ দেওয়া পূর্বাচলের দুটি প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে বরাদ্দসংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলে আদালত মন্তব্য করেন।

রায়ে আদালতের পর্যবেক্ষণ
রায়ে আদালত বলেন, রাজধানীতে আবাসন সুবিধা থাকা সত্ত্বেও শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের প্লট বরাদ্দ নেন। এ বরাদ্দ প্রক্রিয়ায় সরাসরি প্রভাব খাটান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে আইন ও বিধি লঙ্ঘনের মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।

আদালত আরও বলেন, টিউলিপ সিদ্দিক বিদেশে অবস্থান করেও ফোনে যোগাযোগের মাধ্যমে তার বোনের নামে প্লট বরাদ্দে প্রভাব বিস্তার করেন। ফলে তাকে দণ্ডবিধির ১০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

মামলার পটভূমি
শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় মোট ১৮ জনকে আসামি করা হলেও বর্তমানে ১৭ জন পলাতক রয়েছেন। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।

অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে একটি প্লট বরাদ্দ নেন, যদিও তারা সেই বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।

উল্লেখ্য, পূর্বাচল প্লট দুর্নীতির ঘটনায় এ পর্যন্ত চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২৬ বছরের কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন