কারাদণ্ড
ফরিদপুরে ইয়াবা সেবন ও বিক্রি: নারীসহ দু'জনের কারাদণ্ড
ফরিদপুরের একটি উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক নারীসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এ দণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে নারীকে ছয় মাস এবং পুরুষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতকরণের দায়ে ৯ জনের জেল
মানিকগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের প্রস্তুতিকালে হাতেনাতে ৯ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায়।
সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে মো: আরশেদ আলী নামের এক সিএনজিচালককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানকোড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
খুলনায় ব্যাংকের টাকা আত্মসাৎ: ব্যবসায়ী ও ৬ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
খুলনায় সোনালী ব্যাংকের প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ী ও ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের বিপুল অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে। বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের আদালত এ দণ্ড দেন।
ফরিদপুরে দুর্নীতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী ইশরাত জাহান দীপা-কে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁর প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।