আইন-আদালত
পঞ্চদশ সংশোধনীআপিলে বহাল হাইকোর্টের রায়, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান সংবিধানে পুনর্বহালের পথ উন্মুক্ত হলো। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি অংশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভবিষ্যৎ জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত।
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।
শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৪-এ নতুন ভোট সম্ভাবনা
ঋণখেলাপির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছেন। ফলে আসনটিতে নতুন করে ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রামপুরায় আমির হোসেনকে গুলি ও ২জন নিহতের মামলার রায় আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই ঘটনায় নাদিম ও মায়া ইসলামের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার রায় আজ (রোববার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন অভিযুক্ত রয়েছেন। প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
সালমান শাহ'র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল, আদালতের নতুন নির্দেশ
প্রায় ৩০ বছর আগে মৃত্যুবরণ করা চিত্রনায়ক সালমান শাহ'র মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন।