সর্বশেষ

পর্যটন

সেন্টমার্টিনে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজের চলাচল

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হচ্ছে।

জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত চারটি জাহাজ প্রতি দিন দুই হাজার পর্যটককে দ্বীপে পৌঁছে দেবে। এই যাত্রা সরকারি ১২টি নির্দেশনা অনুসরণ করে চলবে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন।

পর্যটকরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনবেন। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে; কিউআর কোড ছাড়া টিকিটকে অবৈধ গণ্য করা হবে। প্রথম দিনের জন্য তিনটি জাহাজের প্রায় ১২০০টি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে।

সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার প্রদত্ত ১২টি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। এর মধ্যে রাতের সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবন বা কেয়া ফল সংগ্রহ ও বিক্রি, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া, প্রবাল, পাখি এবং শামুক-ঝিনুকসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া মোটরসাইকেল বা যেকোনো মোটরচালিত যানবাহনের চলাচল এবং পলিথিন ব্যবহারও নিষিদ্ধ থাকবে। পর্যটকদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, 'পর্যটন আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। দ্বীপবাসী পর্যটকদের বরণে প্রস্তুত এবং আতিথেয়তায় কোনো কমতি থাকবে না।'

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, 'সেন্টমার্টিন আমাদের মূল্যবান সম্পদ। সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই, যাতে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করা যায়।'

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন