পর্যটন
সেন্ট মার্টিনে পর্যটক কম, গত ৫ দিনে গেছে মাত্র কয়েক হাজার
পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পরও কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটেনি। মৌসুমের প্রথম পাঁচ দিনে তিনটি জাহাজে করে মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করেছেন। দীর্ঘ নৌযাত্রা, অতিরিক্ত ভাড়া ও যাতায়াতের সীমাবদ্ধতাকে পর্যটক কম আসার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভারতীয় ট্যুরিস্ট ভিসা : নতুন নিয়মে কিভাবে আবেদন করা যাবে
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অনলাইনে ভিসা ফরম পূরণের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট কাগজপত্র জমা ও অনলাইনে প্রসেসিং ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।
টোয়াব নির্বাচনের আগে ‘সুফি নাইটস ও ডিনার’ আয়োজন করল অগ্রগামী ঐক্যজোট
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচনে অংশ নেওয়া প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট। অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন অংশীজন ও টোয়াব সদস্যরা অংশ নেন।
পর্যটন খাতকে ঘিরে নতুন উদ্যোগ১০০ দিনের কর্মসূচিতে অগ্রাধিকারে উন্নয়ন পরিকল্পনা
প্রথম ১০০ দিনে সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে পর্যটন খাতকে কেন্দ্র করে নেওয়া সমন্বিত উন্নয়ন উদ্যোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি সরকারের প্রাথমিক এই সময়কে ভবিষ্যৎ দিকনির্দেশনার সূচক হিসেবে বিবেচনা করে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একাধিক কর্মসূচি শুরু করা হয়েছে।
কুয়াকাটার ফিস ফ্রাই মার্কেট: পর্যটকদের নতুন স্বাদের গন্তব্য
পর্যটন নগরী ও সাগরকন্যা কুয়াকাটার অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে “ফিস ফ্রাই মার্কেট”। প্রতিদিনই এখানে শত শত পর্যটকের সমাগম ঘটে।
তেল সংকটে বন্ধ হতে বসছে সুন্দরবনের পর্যটক শিল্প, কোটি টাকার বুকিং বাতিল
সারাদেশে চলমান ডিজেল সংকটের প্রভাব পড়েছে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের পর্যটন শিল্প খাতে। মোংলাসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় প্রায় বন্ধ হয়ে পড়েছে পর্যটকবাহী নৌযান চলাচল।