আন্তর্জাতিক
ভারতের জম্মু ও কাশ্মীরে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ হঠাৎ বিস্ফোরিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু ও ২৯ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিস্ফোরক পরীক্ষা চলাকালে জম্মু-কাশ্মীরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের জম্মু ও কাশ্মীরে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ হঠাৎ বিস্ফোরিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু ও ২৯ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশের সদস্য এবং ফরেনসিক বিশেষজ্ঞ, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এছাড়া শ্রীনগরের বেসামরিক প্রশাসনের দুই কর্মকর্তার মৃত্যুর খবরও পাওয়া গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হরিয়ানার ফরিদাবাদে সম্প্রতি জব্দ করা বিস্ফোরক সামগ্রী নওগাম থানায় এনে পরীক্ষা করার সময় এ বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। বিস্ফোরণের কারণ তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।
২৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর