সর্বশেষ

রাজনীতি

বিএনপি'র সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রাজধানীর উত্তরাঞ্চলের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এই আসনটি বৃহত্তর উত্তরার ছয়টি থানাকে অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য, সোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ৬৩টি আসন ফাঁকা রাখে। এর মধ্যেই রয়েছে ঢাকা-১৮ আসন, যেখানে স্নিগ্ধর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন