সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীরও ফেল!

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় একটি কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেনি। সম্প্রতি প্রকাশিত ফলাফলে এই চরম ব্যর্থতার চিত্র প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।

মুকসুদপুর উপজেলার বহুগ্রামে ১৯৮৮ সালে স্থাপিত হয় দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যা পরবর্তীতে ২০০৯-১০ সালে কলেজ শাখা শুরু করে। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকলেও আদতে স্কুল শাখার শিক্ষকদের দিয়েই কলেজের পাঠদান পরিচালিত হচ্ছিল। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেবল মানবিক শাখা থেকে একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

ফলাফল প্রকাশের পর দেখা যায়, সেই একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলেজটিতে বর্তমানে কোনো শিক্ষার্থীর উপস্থিতি নেই এবং শ্রেণীকক্ষগুলোতে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাতায়-কলমে শিক্ষকের পদ থাকলেও বাস্তবে কলেজ শাখার জন্য নিবেদিত কোনো শিক্ষক নেই।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঝর্ণা রানী বিশ্বাস জানান, গ্রামীণ এলাকা হওয়ায় এবং নিয়মিত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এখানে আসতে চায় না। অন্যদিকে কলেজের প্রতিষ্ঠাতা পরিতোষ সরকার জানান, এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা চলে গেছেন, তাই অকার্যকর এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া উচিত। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০