দুই দফা কমার পর স্বর্ণের দাম বাড়লো: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—
স্বর্ণের ধরনপ্রতি ভরির দাম২২ ক্যারেট২,২০,৮৫৮ টাকা২১ ক্যারেট২,১০,৯৪৩ টাকা১৮ ক্যারেট১,৮১,২০০ টাকাসনাতন পদ্ধতি১,৪৮,০১৬ টাকা
অলঙ্কার বিক্রিতে যেসব নিয়ম মানতে হবে
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির মজুরি ডিজাইন ও ধরন অনুযায়ী নির্ধারিত হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অলঙ্কার বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কিনে নেওয়া বা পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।
এর আগে কমেছিল স্বর্ণের দাম
এর আগে গত ৩১ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। ওই দামও সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছরে ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—
রুপার ধরনপ্রতি ভরির দাম২২ ক্যারেট৩,৪৯৯ টাকা২১ ক্যারেট৩,৩৮৩ টাকা১৮ ক্যারেট২,৯১৬ টাকাসনাতন পদ্ধতি২,২১৬ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৪২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ১০ বার দাম বাড়ানো হয় এবং তিনবার কমানো হয়।
১০৮ বার পড়া হয়েছে