সর্বশেষ

খেলা

সাফে চ্যাম্পিয়ন হলে সরকারি পুরস্কারের ঘোষণা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল দল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক এই ফুটবলার ২০০৩ সালে সাফ এবং ২০১০ সালে এসএ গেমসে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দুই আসরের চ্যাম্পিয়ন দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচেও গতকাল মাঠে নেমেছিলেন তিনি।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে ২০০৩ সালে ঢাকায় প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি এখনো উজ্জ্বল। এর সাত বছর পর ২০১০ সালে এসএ গেমসের ফুটবলেও স্বর্ণপদক জেতে বাংলাদেশ। সেই দুই দলের সাবেক ফুটবলারদের নিয়ে গতকাল ঢাকায় স্টেডিয়ামে আয়োজন করা হয় একটি প্রীতি ম্যাচ।

ম্যাচে ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন দল ২-১ গোলে হারায় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলকে। সাবেক তারকাদের এই লড়াই ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয় নস্টালজিক আবহ। দর্শকদের জন্যও এটি ছিল বাংলাদেশের ফুটবলের সোনালি সময় ফিরে দেখার সুযোগ।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখেই সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়।

বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দুই চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। গতকাল প্রীতি ম্যাচেও দুই দলের হয়ে মাঠে নামেন তিনি। খেলা শেষে আমিনুল হক বলেন, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে ছিলেন গোলরক্ষক বিপ্লব, নজরুল, সুজন, হাসান আল মামুন, হাসান, পারভেজ বাবু, ফিরোজ মাহমুদ টিটু, আরমান মিয়া, রোকনুজ্জামান কাঞ্চন, অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল, উজ্জল এবং সাইফুল।

অন্যদিকে, ২০১০ সালের এসএ গেমসের চ্যাম্পিয়ন দলে খেলেছিলেন গোলরক্ষক আমিনুল, নাসির, ওয়ালী ফয়সাল, মিন্টু, রেজা, আতিকুর রহমান মিশু, মামুনুল, এনামুল, হিমেল, শাকিল, জাহিদ, আরিফ, আব্দুল বাতের কোমল, অধিনায়ক জাহেদ পারভেজ, মিঠুন ও এমিলি।

সাবেকদের এই মিলনমেলা একদিকে যেমন বাংলাদেশের ফুটবলের গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়েছে, অন্যদিকে আসন্ন সাফে নতুন সাফল্যের প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০