রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক নির্দেশনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসমাইল হোসেন ও মোঃ ইসাহাক আলী নামের দুই ভাইয়ের দেহ তল্লাশি করে দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ভাই গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। অভিযান পরিচালনাকালে তাদের সঙ্গে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকার মোঃ রুবেল হোসেন নামের এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটককৃত দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে