সর্বশেষ

রাজনীতি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর: বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের শুরুতেই শনিবার বিকেলে তিনি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকার একটি হোটেলে এবং পাকিস্তান হাইকমিশনের আয়োজনে।

প্রথমে বিএনপির একটি ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন ইসহাক দার। এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের সার্ক প্রতিষ্ঠায় অবদানের কথা বিশেষভাবে স্বীকৃত হয়।

এরপর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। দলটির পক্ষ থেকে নেতৃত্ব দেন নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জামায়াত নেতাকর্মীদের "সাহস ও দৃঢ়তার" প্রশংসা করেন ইসহাক দার।

সফরের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। দলের সদস্যসচিব আখতার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে ইসহাক দার এনসিপির সামাজিক ন্যায়বিচার ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এনসিপি নেতারা ২০২৪ সালের রাজনৈতিক সংহতির প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এই সফরকে ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা ও ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

 

৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন