সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের যাত্রীসহ ৬ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
অর্থনীতি

মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলেই সুদহার কমানোর ইঙ্গিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে এলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক সুদহার (রেপো রেট) কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

বর্তমানে রেপো রেট ১০ শতাংশে বহাল রয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক, মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, "মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে আমরা কিছুটা সফল হয়েছি। বর্তমানে তা সাড়ে ৮ শতাংশের ঘরে রয়েছে। তবে আমাদের লক্ষ্য মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনা। ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট নই।"

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া কৌশলের বিষয়ে তিনি বলেন, "আমরা প্রথমে চাহিদা কমানোর দিকে নজর দিয়েছি। এজন্য সুদহার বাড়ানো হয়, যাতে ব্যাংক ঋণ ও তারল্য কমে আসে। একইসঙ্গে সরকারও বাজেট সংকোচনের পদক্ষেপ নেয়।"

সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় গত বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, "ডলার সংকট থাকলেও বিদ্যুৎ, সার ও এলএনজির মতো গুরুত্বপূর্ণ খাতে আমদানিতে বিঘ্ন ঘটতে দিইনি। প্রথমে ১২২ টাকা রেট নির্ধারণ করলেও পরে বাজারের ওপর ছেড়ে দিই। অনেকেই ভেবেছিল রেট ১৬০–১৭০ টাকা পর্যন্ত উঠবে, কিন্তু তা হয়নি।"

সুদহার বিষয়ে গভর্নর বলেন, "যখন মূল্যস্ফীতি নীতি সুদহারের চেয়ে ৩ শতাংশ নিচে থাকবে, তখনই আমরা রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে পারবো।"

তিনি আরও জানান, বাজারে ইতোমধ্যে সুদহারের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ট্রেজারি বিল ও বন্ডের সুদহার ১২ শতাংশ থেকে কমে ১০ শতাংশে এসেছে। পাশাপাশি ওভারনাইট রেটও সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে, যাতে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে টাকা রেখে সহজে মুনাফা করতে না পারে। এতে ব্যাংকগুলোকে বিনিয়োগে উৎসাহিত করা হবে।

অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বর্তমানে একটি সুসংহত কৌশলের আওতায় কাজ করছে বলেও মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর।

৩৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন