সর্বশেষ

অর্থনীতি

দেশে স্বর্ণের দাম কমলো: ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম থেকে কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।

বাজুসের প্রকাশিত মূল্যতথ্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। নতুন সিদ্ধান্তে এই মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমেছে। বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০