মূল্যস্ফীতি
বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস
পশ্চিম এশিয়ার যুদ্ধ, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং খাদ্যপণ্য পরিবহনে সংকটের কারণে ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি, খাদ্য ও ধাতুর বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন একজন রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক। তাঁর মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার সময়ে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে পরিবহন ভাড়া, কৃষিতে সেচ ব্যয়, শিল্পের উৎপাদন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, জ্বালানির দাম বাড়ায় যাতায়াত, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পরিবহন ভাড়া ও পণ্যের দামে।
আগস্টে মূল্যস্ফীতি কমেছে, কমেছে মজুরি বৃদ্ধির হারও
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চেয়ে কমেছে মজুরি বৃদ্ধির হারও।
ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে উত্তাল জনপথ, সংঘর্ষে নিহত ৬
ইরানে লাগামছাড়া জীবনযাত্রার ব্যয় ও গভীর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হওয়া গণবিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে।
আগস্টে মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যপণ্যের দাম
চলতি বছরের আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ। এর আগের মাস জুলাইয়ে এ হার ছিল ৮.৫৫ শতাংশ।