সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলের বিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২১ জুন, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
২০ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ইরাক অভিযোগ করেছে, ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি নিরাপত্তা পরিষদে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে ইরাকে প্রবেশ করে। প্রথমে ২০টি বিমান প্রবেশ করে, এরপর আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয় এবং তারা বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে উড়ে যায়।

ইরাক এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের আকাশসীমা লঙ্ঘন তাদের পবিত্র স্থান ও অঞ্চলগুলোর জন্য হুমকি এবং তা জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব স্থান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরাকের অভিযোগ অনুযায়ী, ইসরাইলের ৫০টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরাক উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

৪৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন