সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬, আহত অন্তত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
পর্যটন

সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা: জেলে ও পর্যটকের চলাচলও বন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১ জুন, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাছ ও বন্যপ্রাণির প্রজনন মৌসুম উপলক্ষে আজ (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে সাধারণ মানুষের প্রবেশ ও মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

এই সময়ে সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে মাছ শিকার, ট্রলার চলাচল এবং পর্যটকদের আগমন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বন বিভাগ জানায়, প্রতি বছরের মতো এবারও মাছ ও বন্যপ্রাণির প্রজনন নির্বিঘ্ন রাখতে ৯০ দিনের এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসময় কেউ বনাঞ্চলে প্রবেশ করতে পারবে না এবং কোনো পাশ বা পারমিট ইস্যু করা হবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বনজীবীদের বিষয়টি অবহিত করেছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, “সারা বছর হাজারো বনজীবী সুন্দরবনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। তাদের আহরণে কিছুটা বিরতি দিয়ে বন ও জীববৈচিত্র্যের টেকসই সুরক্ষায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।”

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়কে সুন্দরবনের প্রজনন মৌসুম হিসেবে বিবেচনা করে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার, যার মধ্যে ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার জলভাগ। এই জলভাগে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি এবং ১৪ প্রজাতির কাঁকড়া। মূলত জুন-আগস্ট সময়কালে অধিকাংশ মাছ ডিম ছাড়ে বলেই এই সময়কে সংরক্ষণ মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে দীর্ঘ তিন মাসের এ নিষেধাজ্ঞা স্থানীয় জেলে, বাওয়ালী, মৌয়াল, ট্রলারচালক ও পর্যটন সংশ্লিষ্টদের জন্য চরম আর্থিক সংকট সৃষ্টি করে। সাতক্ষীরা রেঞ্জের ট্রলার সমিতির সাবেক সভাপতি আবদুল হালিম বলেন, “এই সময়ে হাজার হাজার বনজীবী কর্মহীন হয়ে পড়েন। তাদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন। আগে সমুদ্রের ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেরা চাল সহায়তা পেলেও সুন্দরবনের জেলেরা তেমন কোনো সহায়তা পান না।”

স্থানীয় সূত্র মতে, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন অঞ্চলে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। তাদের অনেকেই অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার সময়কালে সরকারিভাবে পর্যাপ্ত খাদ্য বা আর্থিক সহায়তা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হয়। তারা বনজীবীদের জন্য চালসহ জরুরি খাদ্য সহায়তা বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

পরিশেষে, বন বিভাগ সকলের প্রতি আহ্বান জানিয়েছে—বনের জীববৈচিত্র্য রক্ষায় এই মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলা সবার দায়িত্ব।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন