সর্বশেষ

সারাদেশ

পাবনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পাবনা জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদুল হক, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো অপতৎপরতা মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০