সর্বশেষ

সারাদেশ

চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার হলিদাগাছি খেলার মাঠের সামনে বানেশ্বর-চারঘাট মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে মো. লালন মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন (৩৬)।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, হলিদাগাছি খেলার মাঠের সামনে দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তিরা। এ সময় লালন মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে লালন মিয়া ও মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় তাঁদের সহযোগী গোদাগাড়ী উপজেলার মাছমারা তিরিনদা গ্রামের মো. তরিকুল ইসলাম ওরফে তরিক (৩৫) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার লালন মিয়ার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০