সর্বশেষ

রাজনীতি

সোমবারের বিক্ষোভ সফল করতে জামায়াতের জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের সব উপজেলা ও থানায় সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।

তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

বিবৃতিতে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০