শিবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার কালিনগর ইংলিশ মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পথসভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
১২৭ বার পড়া হয়েছে