সারাদেশ
গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তেঘরিয়া এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিপিএলে শায়েক দোস্তের জোড়া গোল, আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিল ঢাকা সিটি ক্লাব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম রাউন্ডের খেলায় আরামবাগকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা সিটি ক্লাব। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ী দলের হয়ে চমৎকার জোড়া গোল উপহার দেন স্ট্রাইকার শায়েক দোস্ত। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
ভাঙ্গায় নুডলসে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১
ফরিদপুরের ভাঙ্গায় নুডলসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে খাওয়ানোর পর শ্লীলতাহানি ও বাড়ি থেকে টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত রুবেল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ কিশোরী বর্তমানে ফরিদপুরে চিকিৎসাধীন।
পদ্মা ব্যারাজ প্রকল্প পরিদর্শনে রোববার পাবনা যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী
একদিনের সরকারি সফরে আগামী রোববার পাবনা যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এই সফরকালে তিনি সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় একাধিক সুধী সমাবেশ ও পথসভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
কুষ্টিয়ায় ১০০ শিক্ষার্থীকে ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ
কুষ্টিয়ায় ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নির্বাচিত ১০০ শিক্ষার্থীকে মোট ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী পেয়েছে ২০ হাজার টাকা করে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় ২৪ অক্টোবর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির সপ্তম আয়োজন অনুষ্ঠিত হয়।
জামালপুর সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় ও নৌকা জব্দ
জামালপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঘটনায় জড়িত কাউকে আটক করা না গেলেও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।