আমবাগানে মিষ্টিকুমড়া চাষে বাড়তি আয়ের সম্ভাবনা
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আমবাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে মিষ্টিকুমড়া চাষের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এ পদ্ধতিতে মিষ্টিকুমড়া চাষ করে সফলতা পেয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, আমের পাশাপাশি একই জমিতে আরেকটি অর্থকরী ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের অব্যবহৃত জায়গায় মিষ্টিকুমড়া চাষের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। গবেষকদের মতে, আম সংগ্রহের পর বাগানের ফাঁকা জায়গায় মিষ্টিকুমড়া চাষ করা সম্ভব। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকেরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এ পদ্ধতিতে মিষ্টিকুমড়া চাষ করে সফলতা পেয়েছেন গবেষকেরা। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, এ পদ্ধতিতে চাষের জন্য আমবাগানে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকতে হবে। পাশাপাশি বাগানের ভেতরে ২৫ থেকে ৩০ শতাংশ সূর্যালোক প্রবেশের সুযোগ থাকা প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) আয়োজিত এক মাঠ দিবসে কৃষকদের সামনে আমবাগানে মিষ্টিকুমড়া চাষের পদ্ধতি ও ফলনের সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।
গবেষকেরা জানান, আমবাগানে আন্তঃফসল হিসেবে মিষ্টিকুমড়া চাষ করা হলে একই জমি থেকে দুটি ফসল উৎপাদন করা সম্ভব। এতে একদিকে যেমন জমির কার্যকর ব্যবহার বাড়বে, অন্যদিকে আমের পাশাপাশি মিষ্টিকুমড়া বিক্রি করেও বাড়তি আয় করতে পারবেন কৃষকেরা।
১৩১ বার পড়া হয়েছে