সর্বশেষ

পাবনা

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাবনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিআরটিএ পাবনা সার্কেল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দুর্ঘটনাকবলিত পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পাবনায় মহাষষ্ঠীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে পাবনা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন তিনি।

পাবনায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ করলেন ছাত্রদল নেতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রীতি সুদৃঢ় করতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।

পাবনায় দুগ্ধ খামারি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

পাবনায় দুগ্ধ খাতের উন্নয়ন এবং উৎপাদক ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে দুগ্ধ খামারি, সরবরাহকারী ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় খামারিদের নানা প্রতিকূলতা এবং তা সমাধানের কার্যকর উপায় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

রূপপুর পরমাণু কেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে সফলভাবে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন সম্পন্ন হয়েছে। রাশিয়ার বাইরে রূপপুরই রোসাটমের প্রথম প্রকল্প, যেখানে অপারেটিং ইনফরমেশন সাপোর্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তি পারমাণবিক কেন্দ্রটির নিরাপদ ও সর্বাধুনিক পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্য নিয়ে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে একটি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।