সর্বশেষ

খেলা

মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান শেষ করলেন সজীব

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. সজীব। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষ করতে তাঁর সময় লেগেছে ১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড।

পুরুষদের ৩৫ থেকে ৩৯ বছর বয়সভিত্তিক বিভাগে ৩৭৬ নম্বর বিব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন সজীব। তাঁকে পাড়ি দিতে হয়েছে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন দৌড়। সব মিলিয়ে প্রতিযোগিতায় মোট ২২৬ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি।

২০২৫ সালে আয়রনম্যান ৭০.৩ লাংকাউই সম্পন্ন করার পর থেকেই ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব। সেই লক্ষ্য পূরণে এক বছর পর আবারও মালয়েশিয়ার লাংকাউইয়ে ফিরে যান তিনি।

বাংলাদেশের ডেনিম শিল্পে পূর্ণকালীন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের অনুশীলন চালিয়ে গেছেন সজীব। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে শেষ পর্যন্ত অর্জন করেছেন এই সাফল্য।

প্রতিযোগিতা সফলভাবে শেষ করে লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই ট্রায়াথলেট।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০