সর্বশেষ

সারাদেশ

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করা হলে রেলপথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে দুর্বৃত্তদের চেষ্টা সফল হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রোববার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বর্তমানে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০