অটোরিকশা আন্দোলনে রাজনৈতিক ইন্ধন?
সুমাইয়া সরকারের ভূমিকা খতিয়ে দেখার দাবি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যাটারিচালিত অটোরিকশা আন্দোলনকে ঘিরে সিরাজগঞ্জের সুমাইয়া সরকারের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের দাবি জানানো হয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা আন্দোলনকে ঘিরে সুমাইয়া সরকারের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তথ্যমতে, তিনি সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উল্লাপাড়ার পঞ্চকোষী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
অভিযোগ উঠেছে, জনদুর্ভোগের একটি বাস্তব সমস্যাকে গুপ্ত আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে।
তাই অভিযোগটিকে আমলে নিয়ে প্রশাসনের প্রতি অবিলম্বে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের জোর দাবি জানাচ্ছি।
আন্দোলনের সংগঠক কারা, অর্থায়ন কোথা থেকে এসেছে, পতিত আওয়ামী লীগের রাজনৈতিক যোগাযোগ বা নির্দেশনা এবং সুমাইয়া সরকারের প্রকৃত ভূমিকা কী?
এর প্রতিটি বিষয় তদন্তের আওতায় আনতে হবে।
অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
অর্থনৈতিক সংকটের এই সময়ে কোনো মহলকে রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া যায় না। রাজপথে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশী দায়িত্বশীল হতে হবে।
১২৪ বার পড়া হয়েছে