সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সিরাজগঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়ায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ৭০৬—নতুন করে হাসপাতালে ১১ জন ভর্তি
সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সিরাজগঞ্জে দোকানের ভেতরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা, ঢাকায় পাঠানো হয়েছে
সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটে দোকানের ভেতরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি, মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জের বহুল আলোচিত শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।