সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মুরগিবাহী পিকআপের চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মুরগিবাহী পিকআপের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল সে।

গোপালগঞ্জ সদর উপজেলায় মুরগিবাহী পিকআপের চাপায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে একই দিন বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিবা বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের ধীমান বিশ্বাসের ছেলে। সে টুঠামান্দ্রা হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া জানান, সকালে একটি মোটরসাইকেলে করে পাটকেলবাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে উঠছিল শিবা। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মুরগিবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিবার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত পিকআপটি স্থানীয় লোকজন আটক করেছেন বলে জানা গেছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০