সর্বশেষ

মতামত

অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে চাই দৃষ্টিভঙ্গির বদল

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দৃষ্টিভঙ্গি বদলালে শুধু ব্যক্তির জীবন নয়, বদলে যেতে পারে সমাজের মনস্তত্ত্ব এবং রাষ্ট্রের চরিত্র। এমনকি বিশ্বসভ্যতার গতিপথও।
ফারূক মাহমূদ

অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে মতাদর্শের সংকীর্ণ লেন্স দিয়ে মানুষকে বিচার করার এক বিপজ্জনক প্রবণতা প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক নেতৃত্বের হাত ধরেই।

আমাদের মনে আছে, আওয়ামী শাসনামলে ঐক্যের কথা বললে বিএনপি-জামায়াতের পক্ষাবলম্বনের তকমা জুটত। আজ বিএনপির শাসন আমল। এখন ঐক্যের আহ্বান জানালে অনেকে সেটিকে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রয়াস কিংবা তাদের প্রতি সহানুভূতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একসময় রাজনীতি না করার ঘোষণা ছিল বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতার প্রতি প্রবল সন্দেহ। আর এখন একই অবস্থান আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পর্যবসিত হচ্ছে।

কী এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বন্দিত্ব আমাদের। যেখানে মানুষকে তার বক্তব্য দিয়ে বিবেচনা করা হয়না। বরং রাজনৈতিক মেরুকরণের নিরিখে মানুষকে সংজ্ঞায়িত করা হচ্ছে। অথচ গণতান্ত্রিক সমাজে ভিন্নমত কোনোভাবেই অপরাধ নয়। ঐক্য কোনো আত্মসমর্পণ নয় এবং সহাবস্থান কোনো রাজনৈতিক আপসকামিতাও নয়।

নেলসন ম্যান্ডেলার পুনর্মিলন দর্শন কিংবা জার্মানির যুদ্ধোত্তর সামাজিক পুনর্গঠনের অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয়, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিহিংসার মাধ্যমে সম্ভব নয়। বরং ন্যায়বিচার, পারস্পরিক মর্যাদা ও প্রাতিষ্ঠানিক আস্থার মাধ্যমেই সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক পরিচয় সাময়িক, অস্থায়ী এবং বদলযোগ্য। কিন্তু প্রতিবেশী, আত্মিয়-স্বজন ও মানবিক সম্পর্কের দায় দীর্ঘস্থায়ী এবং অনেকক্ষেত্রেই অপরিবর্তনীয়। দিনশেষে একই ভূখণ্ডে আমাদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে বসবাস করতে হবে।

অতএব, প্রতিপক্ষকে শত্রু না বানিয়ে সহাবস্থানের অংশীদার হিসেবে দেখার মানসিক পরিপক্বতা অর্জন করতে হবে। রাষ্ট্রের ভবিষ্যৎ কোনো একক রাজনৈতিক দলের বিজয় দিয়ে হয়না। বরং গণমানুষের সম্মিলিত প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও সৃজনশীল সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জাতির প্রকৃত মুক্তি কেবল ক্ষমতার পালাবদলেই সম্ভব, এই উদ্ভট চিন্তা না করে মানুষের চিন্তার মুক্তি অথবা বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে পারলেই জাতি অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০