সর্বশেষ

সারাদেশ

কালিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুজন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের একজন রাজমিস্ত্রি, অন্যজন স্কুলছাত্র। তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা অথবা বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি সরদারের ছেলে স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। এ ঘটনায় গোলাম হোসেন ও জামালউদ্দীন গুরুতর অসুস্থ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। এ সময় ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা অথবা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় পার হলেও মহানন্দ ট্যাংক থেকে বের না হওয়ায় এবং তাঁকে ভেতরে পড়ে থাকতে দেখে উদ্ধারের জন্য নামেন স্কুলছাত্র আরাফাত সরদার। কিন্তু তিনিও ট্যাংকের ভেতরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

পরে তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে নামেন গোলাম হোসেন ও জামালউদ্দীন। এ সময় তাঁরাও অক্সিজেনের স্বল্পতার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনা তাঁরা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০