মতামত
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের তালিকা তৈরির কাজ শুরু, হলফনামার তথ্য আবারও আলোচনায়
বাংলাদেশে জুলাই আন্দোলনকারীদের ওপর নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোচ্ছে। ৭ সেপ্টেম্বর ২০২৬ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গণমাধ্যমে জানিয়েছেন—বাজেয়াপ্তযোগ্য সম্পদের তালিকা তৈরির কাজ চলছে এবং সংশ্লিষ্ট বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এরই প্রেক্ষিতে ২০২৪-এর নির্বাচনী হলফনামায় ঘোষিত তাঁর সম্পদের তথ্য আবারও আলোচনায় এসেছে।
মোংলায় সাংবাদিক গ্রেপ্তার, শুধু কি একটি মামলার গল্প?
মোংলায় এক সাংবাদিককে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনা নতুন করে নানা প্রশ্ন সামনে এনেছে। অভিযোগের বিচার হবে আদালতে। কিন্তু একজন সাংবাদিক গ্রেপ্তারের পর স্থানীয়ভাবে মিষ্টি বিতরণের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন এবং স্থানীয় রাজনীতি ও পুলিশ প্রশাসনকে ঘিরে পুরোনো নানা বিরোধ—সব মিলিয়ে ঘটনাটি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। অভিযোগ যেমন তদন্ত হওয়া দরকার, তেমনি গ্রেপ্তার হওয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের পেছনে কোনো প্রভাব, প্রতিহিংসা বা স্বার্থ কাজ করেছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।
ছাদে সৌরবিদ্যুৎ: প্রণোদনা ছাড়া জনগণের ঘাড়ে বিনিয়োগের বোঝা কেন?
সরকারের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্যোগের লক্ষ্য প্রশংসনীয়—জ্বালানি আমদানি কমানো, বিদ্যুৎ-ঘাটতি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো। কিন্তু ঘোষিত কাঠামোয় বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগের ভার সরাসরি ভোক্তার ওপর দিয়ে কেবল উদ্বৃত্ত বিদ্যুৎ কিনে নেওয়ার প্রস্তাব সাধারণ মানুষের জন্য লাভজনক কি না, তা নিয়ে বাস্তব ও ন্যায্য প্রশ্ন উঠেছে।
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একটি জাতির ভবিষ্যৎ কেবল তার প্রাকৃতিক সম্পদ দ্বারা নির্ধারিত হয় না, বরং সেটা হয়ে থাকে তার
মেধাসম্পদের বিকাশ দ্বারা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যেসব জাতি তাদের নাগরিকদের জন্য
এমন একটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়ে তুলতে পেরেছে যেখানে জন্মগত সুযোগ-সুবিধা নয়,
বরং মেধা, শ্রম ও যোগ্যতা সামাজিক অগ্রগতির প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তারাই দীর্ঘমেয়াদে
জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা-সাহিত্য, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।
অন্যদিকে যেসব সমাজে বিশেষ সুবিধা, সামাজিক মর্যাদা কিংবা শ্রেণিগত অবস্থান প্রতিযোগিতার ক্ষেত্রকে
প্রভাবিত করেছে, সেখানে মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত
হয়েছে।
গ্যাস-বিদ্যুতের সংকট: দীর্ঘমেয়াদি অপরিকল্পনার ফল ভোগ করছে বাংলাদেশ
বাংলাদেশ বর্তমানে ইতিহাসের অন্যতম জটিল জ্বালানি-বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে তীব্র লোডশেডিং, শিল্পকারখানা বন্ধ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন—এই চিত্রের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি অপরিকল্পনা, গ্যাস অনুসন্ধানের অবহেলা এবং আমদানিনির্ভর ঝুঁকিপূর্ণ নীতি।
কাজল মাজমাদারের মানবিক উদ্যোগ রূপ নিল 'ময়লার স্তূপ থেকে শিশুদের স্বপ্নের মাঠে'
একটি উদ্যোগ, একটি শিশুর হাসি এবং নিজের শহরের প্রতি গভীর ভালোবাসার গল্প কিছু পরিবর্তন খুব ছোট পরিসরে ঘটে, অথচ তার আবেদন ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ের অনেক গভীরে। কিছু উদ্যোগের জন্য বিশাল বাজেট কিংবা দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন হয় না—প্রয়োজন হয় শুধু একটি নির্মল ইচ্ছা, দায়িত্ববোধ এবং নিজের শহরের প্রতি গভীর ভালোবাসা।