সর্বশেষ

সারাদেশ

জিকে খাল পুনঃখননে সেচের আওতায় আসবে এক লাখ হেক্টর জমি

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, খালগুলো সচল করা গেলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এতে কৃষকদের সেচসংকট কমার পাশাপাশি ফসলের উৎপাদনও বাড়বে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জিকে খালের অনেক অংশ ভরাট হয়ে গেছে। এতে খালগুলোর পানিপ্রবাহ ও নাব্যতা কমে যাওয়ায় কৃষকেরা প্রয়োজনীয় সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি পরিবর্তনে খালগুলো পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা গেলে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে। এর ফলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকদের সেচসংকট অনেকাংশে কমে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খালগুলো পুনরুজ্জীবিত হলে শুধু সেচসুবিধাই বাড়বে না, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে। পাশাপাশি কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপবিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম ও সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এদিকে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। এ সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া পরিদর্শন করছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০