প্রবাস
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭) নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত
আবিদ জামান, ফরিদপুর
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭) নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল সিকদার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত উজ্জলের স্বজন আরমান শেখ জানান, তিনি ও উজ্জল মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জল। বিয়ের পর কিছুদিন বাড়িতে অবস্থান করে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান তিনি।
আরমান শেখ বলেন, শুক্রবার মালয়েশিয়ার রাজায়তান এলাকায় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় উজ্জল মারা যান।
উজ্জলের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর