সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সংস্কারকাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চলমান সংস্কার ও নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশনা দেন।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি একাডেমির চলমান সংস্কার ও নির্মাণকাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ কারিগরি ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা প্রশাসক একাডেমির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংস্কার ও নির্মাণকাজের মান, গতি ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চান।

এ সময় তিনি সংস্কারকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জে সাংস্কৃতিক চর্চা, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে শিল্পকলা একাডেমির অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন অত্যন্ত জরুরি।

সংস্কারকাজ সম্পন্ন হলে শিল্পকলা একাডেমিটি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও উপযোগী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০