সর্বশেষ

প্রবাস

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি বলেন, ওই সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ফরাসি লেখক ও রাজনীতিবিদ আঁদ্রে মালরোর অবদানের কথাও স্মরণ করেন তিনি।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, ওই সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

এ ছাড়া ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিষয়টি তুলে ধরেন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নেও বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (বাণিজ্যিক) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০