ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব কর্মকর্তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্ট শক্তির সদস্যদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তবে দলটি নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত আদালতের বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না।
পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একমাত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাদের প্রত্যর্পণ সম্ভব।
মন্ত্রী আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্ট শক্তির সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১১৯ বার পড়া হয়েছে